১৮ হাজার কোভিড রোগীর তথ্য ফাঁস

১৬ সেপ্টেম্বর, ২০২০ ০২:১৫  
ভুল বাটনে ক্লিক করার কারণে ১৮ হাজারের অধিক কোভিড-১৯ রোগীর তথ্য ফাঁস হয়েছে। পাবলিক হেলথ ওয়েলসের এক কর্মী এই ভুল করেছিলেন। খবর সিনেট। সোমবার পাবলিক হেলথ ওয়েলস জানায়, দুর্ঘটনাবশত ১৮ হাজার ১০৫ জন কোভিড-১৯ রোগীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। গত ৩০ আগস্ট ২০ ঘন্টার জন্য পাবলিক সার্ভারে ডেটাগুলো সবাই দেখতে পেয়েছে। ৫৬ বার এই ডেটাগুলো দেখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ফাঁস হওয়া তথ্যের মধ্যে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত স্থানীয় কোভিড পজেটিভ রোগীদের স্বাক্ষর, জন্ম তারিখ, লিঙ্গ, স্থানের তথ্য রয়েছে। তবে নির্ধারিতভাবে তাদের পরিচয়ের তথ্য নেই। তবে এর মধ্যে ১৯২৬ জনের নামসহ তাদের বিস্তারিত তথ্য রয়েছে। ডিবিটেক/বিএমটি